চট্টগ্রামে চেকপোস্টে পুলিশকে গুলি, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৩

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এক পুলিশ কর্মকর্তাকে গুলি করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আহত পুলিশের উপপরিদর্শক আব্দুল মালেক (৩৮) পাঁচলাইশ থানায় কর্মরত।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশেষ অভিযানের অংশ হিসেবে ষোলশহর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় সন্ত্রাসীরা ওই পুলিশ কর্মকর্তাকে গুলি করে। তার বাম পায়ের হাঁটুর দুই ইঞ্চি ওপরে গুলি লেগেছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনও সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কাজ। তল্লাশির মুখে পড়ে যাওয়ায় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, গুরুতর আহত অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে আব্দুল মালেককে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম পায়ে গুলি লেগেছে। এছাড়া ডান পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম