চবিতে পাহাড়ি দুই সংগঠনের সংঘর্ষ, আহত ৩

চবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৪

চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি দুই সংগঠন ‘পাহাড়ি ছাত্র পরিষদ’ (ইউপিডিএফ) ও ‘জনসংহতি সমিতি’র (জেএসএস) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটানা ঘটেছে। এতে ইউইপডিএফের তিন কর্মী আহত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের নাহার কুঞ্জ কটেজে সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আহত ইউপিডিএফ সদস্যরা হলেন, পালি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অমৃত চাকমা, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিউটন চাকমা, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সবিনয় চাকমা। তাদের মধ্যে সবিনয় চাকমা ইউপিডিএফ এর সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সোমাবার সকাল দশটার দিকে জেএসএস কর্মীরা নাহার কুঞ্জ কটেজে গিয়ে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এই সময় অমৃত, নিউটন ও সবিনয় নামে তিন ইউপিডিএফ কর্মী গুরুতর আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল (রবিবার) খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএস সদস্যদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহাগ চাকমা ও পালি বিভাগের শিক্ষার্থী তরুণ বিকাশ চাকমা নামে দুই জেএসএস সদস্য আহত হন। এই ঘটনার রেশ ধরে আজ (সোমবার) এই ঘটনা ঘটে।

এ ব্যপারে ইউপিডিএফ এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুনয়ন চাকমা বলেন, ‘সকালে হঠাৎ করে আমাদের ওপর হামলা চালায় জেএসএসের সদস্যরা। এই সময় আমাদের তিন জন আহত হয়েছে। আমরা বিষয়টি মৌখিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি।’

জেএসএস এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মনস্বী চাকমা বলেন,‘গতকাল খেলার মাঠে তারা আমাদের দুই কর্মীকে মারধর করে। এ ঘটনায় গতকাল হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল আহত সোহাগ চাকমা নাহারকুঞ্জ কটেজে ছিল। আজ  সকালে কটেজ থেকে বের হতে গেলে তাকে আটকে রাখে এবং ইউপিডিএফ সদস্যরা ওই কটেজের সামনে অবস্থান নেয়। পরে আমাদের কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মজুমদার বলেন,‘গতকাল একটি ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের নাহারকুঞ্জ কটেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তিন জনকে আহত অস্থায় উদ্ধার করে মেডিক্যালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রানি য়েন য়েন এর ওপর হামলার প্রতিবাদে পাহাড়িদের সংহতি সমাবেশ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম