মিয়ানমারে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলছে

বান্দরবান প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২২

বান্দরবান বান্দরবানের নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ঢেকিবুনিয়া সীমান্তের তংপিও লিতওয়ে নামক স্থানে জয়েন্ট ওর্য়াকিং গ্রুপের বৈঠক চলছে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই বৈঠকে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।

বৈঠকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং বান্দরবানের নো ম্যান্স ল্যান্ডে থাকা সাড়ে ৬ হাজার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিনিধি দলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছাড়াও বিজিবি’র কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক, কক্সবাজার ও বান্দরবানের জেলা প্রশাসকসহ বিজিবি ও সেনা বাহিনীর প্রতিনিধিরা রয়েছে।

প্রসঙ্গত, গত বছর ২৪ আগস্ট থেকে মিয়ানমারে সহিংসতার ঘটনায় ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তমব্রু কোনার পাড়ার নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় সাড়ে ৬ হাজার রোহিঙ্গা। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক