র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে ধর্ষণ মামলার আসামি নিহত

কক্সবাজার প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২১

কক্সবাজার কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের সময় আনোয়ার হোসেন ওরফে আনু মিয়া (৫০) নামে শিশু ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে চকরিয়া উপজেলার বদরখালীর নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গত ১১ ফেব্রুয়ারি রাতে ওই এলাকার আনোয়ার হোসেন ওরফে আনু মিয়া (৫০) নামের এক ব্যক্তি চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে চকরিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে ওই আসামিকে ধরতে মাঠে নামে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোররাতে ওই এলাকার নাপিতখালী এলাকায় অভিযান চালায় র‌্যাব। ‌র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আনোয়ার র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পরে র‌্যাবও পাল্লা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ধর্ষক আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি চকরিয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম