রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টা: পাসপোর্টবিহীন ১১ বিদেশি আটক

কক্সবাজার প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১১

রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টার সময় ১১ বিদেশি আটক কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাসপোর্ট ছাড়া প্রবেশের সময় ১১ বিদেশি নাগরিককে আটক করেছে র‌্যাব। পরে তাদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন ত্রাণকেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।
তবে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তাদের পাসপোর্ট ঢাকায় অফিসে রেখে তারা রোহিঙ্গা ক্যাম্পে চলে এসেছেন।
র‌্যাব-৭ কক্সবাজার অফিসের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, আটক বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাজ্যের ২ জন, নেদারল্যান্ডেসের ১ জন, তুরস্কের ১ জন, দক্ষিণ কোরিয়ার ১ জন, জেনিয়ার ১ জন, ইতালির ২ জন, ব্রাজিলের ১ জন, বেলজিয়ামের ১ জন ও নরওয়েরের ১ জন নাগরিক রয়েছেন। তাদের কারও কাছে পাসপোর্ট নেই। এজন্য আটকদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবেন।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, ‘র‌্যাব ১১ জন বিদেশি নাগরিককে থানায় হন্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিদেশি কোনও নাগরিকের কাছে পাসপোর্ট নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের