কুমিল্লায় সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪০

কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামে মোবারক হোসেন নামে (৬০) এক অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোবারক ধনুয়াখলা গ্রামের মৃত আবদুল জলিলের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর মোবারক হোসেন ট্রাভেলস ব্যবসার মাধ্যমে বিদেশে লোক পাঠাতো। পরে বিভিন্ন কারণে স্থানীয় কিছু লোকের সঙ্গে তার বিরোধ শুরু হয়। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা তাকে ঘুম থেকে ডেকে তোলে। এ সময় দরজা খুলে বারান্দায় আসার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা মোবারককে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্ত করতে নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম