মতিঝিল আইডিয়াল কলেজের পিকনিকের বাস খাদে, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৮

কুমিল্লা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা সফরের বাসের চাকা ফেটে খাদে পড়ে ১০ জন আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির দৌলতপুরে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার বিগ্রেড এবং হাইওয়ে পুলিশের উদ্ধারকারী দল দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কুমিল্লা কোটবাড়ী শালবন বৌদ্ধ বিহারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সফরে আসে। মোট ১৮টি বাস যোগে তারা শিক্ষা সফরে অংশ নেয়। এর মধ্যে ৭ নম্বর বাসটির সামনের একটি চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের