চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩১

চট্টগ্রাম মোটরসাইকেলে চড়ে অফিসে যাওয়ার সময় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরমান সিদ্দিকী (৩৩) নামে নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের পতেঙ্গা ড্রাই ডক এলাকায় এ ঘটনা ঘটে।পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আরমান নোয়াখালী জেলার সোনাপুর এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। তিনি নৌবাহিনীতে লিডিং সিম্যান পদে কর্মরত ছিলেন।

এসআই মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত আরমান বিমানবন্দর সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।’

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের  চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম