ওডেসায় একটি শিক্ষা-প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪, ১৬:১২আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৬:১২

ইউক্রেনের ওডেসার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ৫ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন, হামলায় নিহত ব্যক্তিদের ছাড়াও স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছে।

রয়টার্সের টেলিভিশনের ফুটেজে একটি প্রাইভেট ল অ্যাকাডেমি ভবনের ছাদ হামলায় ধ্বংস হয়ে যেতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করছিলেন দমকলকর্মীরা।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া ছবিতে ভবনটিতে আগুন জ্বলতে এবং আকাশের দিকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

এছাড়া, একটি ভিডিওতে আহতদের রাস্তায় চিকিৎসা নিতে দেখা যায়। অপর একটি ছবিতে একটি ক্ষেপণাস্ত্রের অংশ পরীক্ষা করছেন কর্মকর্তারা।

তবে সেসব ছবি ও ফুটেজ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

/এএকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের