কৃত্রিম পায়ে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৭

চট্টগ্রাম চট্টগ্রামে দুই হাজার পিস ইয়াবাসহ হোসেন আহমদ (৪৫) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর উত্তর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার একটি কৃত্রিম পায়ে ইয়াবাগুলো লুকানো ছিল। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার হোসেন আহমদ টেকনাফের ট্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের ৯ নম্বর বাসায় থাকেন বলে ওসি জানান।  তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হোসেন আহমদের দুটো পা নেই। বাম পায়ে একটি কৃত্রিম পা লাগানো ছিল। কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করে। পরে তার বাম পায়ে লাগানো কৃত্রিম পা থেকে দুই হাজার ইয়াবা বের করে দেন। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম