মিরসরাইয়ে লরি-ট্রাক সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০০

চট্টগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় একটি লরির সঙ্গে ট্রাকের সংঘর্ষে লরি চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। একই ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার শাহ আলম (১৮) আহত হয়েছেন বলে তিনি জানান।
নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। অপরজন হলেন লরি চালক আবুল কাশেম (৩৮)। অজ্ঞাত অপর নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।
ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুটি গাড়ি ফেনী থেকে চট্টগ্রামের দিকে আসছিল। মিরসরাইয়ের কমলদহ এলাকায় একটি গাড়িকে অপরটি পেছন থেকে ধাক্কা দিলে দুটি গাড়ি সড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে লরি চালকসহ দুই জন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতাবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘নিহত দুই ব্যক্তির লাশ এবং গাড়িগুলো জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই জাকির হোসেনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম