ধর্ষণের শিকার রোহিঙ্গা নারীদের কথা শুনে কাঁদলেন নোবেল জয়ীরা

কক্সবাজার প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৬

রোহিঙ্গাদের দেখতে নোবেল জয়ীরা  বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের নোম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা জানতে সেখানে গেছেন শান্তিতে নোবেল জয়ী তিন নারী। এসময় ধর্ষণের শিকার রোহিঙ্গা নারীদের কথা শুনে কেঁদেছেন নোবেল জয়ীরা। তারা বিশ্ব সম্প্রদায়ের কাছে এসব বিষয় তুলে ধরবেন বলে জানান। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর তারা সেখানে যান।

নোম্যানস ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, সকালে তাদের ওখানে এসেছেন নোবেল জয়ী তিন নারী। সেখানে পৌঁছে ধর্ষণের শিকার চার রোহিঙ্গা নারীর ওপর বর্বর নির্যাতনের কথা শোনেন এবং এ সময় তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসব কথা তারা বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করেন।

এর আগে উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইংখালীর তাজনিমারখোলা ক্যাম্প পরিদর্শন করে ক্যাম্পের সার্বিক অবস্থান এবং রোহিঙ্গাদের জীবনযাপনের খোঁজ খবর নেন তারা। এ সময় ধর্ষণ, নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে একান্ত আলাপ করেন নোবেল জয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমান, উত্তর আয়ারল্যান্ডের মেরেইড ম্যাগুয়ার ও ইরানের শিরিন ইবাদি।

রোহিঙ্গাদের দেখতে নোবেল তিন জয়ী

ক্যাম্প পরিদর্শন শেষে তারা বলেন, মিয়ানমারে যে গণহত্যা, জাতিগত নিধন, গণধর্ষণ ও শিশুহত্যার মতো জঘন্য ঘটনা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। এ সংকট সমাধানে তারা আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন এবং মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান।

শিরিন ইবাদি বলেন, ‘মিয়ানমারের রাখাইনে নির্যাতিত, নিপীড়িত রোহিঙ্গারা আজ পরবাসে জীবনযাপন করছেন। রোহিঙ্গাদের জন্য অমুসলিম রাষ্ট্রগুলো যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেখানে মুসলিম দেশগুলো চুপ মেরে বসে আছে।’

রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে তাওয়াক্কল কারমান

তিনি আরও বলেন, ‘আজ এমন সংকটময় সময়ে মুসলিম দেশগুলো কোথায়? ইরান, সৌদি আরব, কাতার, আরব আমিরাত কোথায়? এসব প্রভাবশালী দেশ রোহিঙ্গা মুসলিমদের সেবায় আসছে না কেন?’

তাওয়াক্কল কারমান কাঁদতে কাঁদতে বলেন, ‘রোহিঙ্গাদের ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তার প্রতিবাদ হিসেবে প্রথমে অং সান সু চি’র পদত্যাগ করা উচিত। তিনি যেহেতু শান্তিতে নোবেল বিজয়ী একজন নারী, পাশাপাশি মিয়ানমারের স্টেট কাউন্সিলর, তাই এর দায়ভার তিনি এড়াতে পারেন না।’

তিন নোবেল জয়ী

মেরেইড ম্যাগুয়ার বলেন,  ‘রোহিঙ্গা নারীদের যেভাবে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে, এজন্য সু চি ও তার সরকারের আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত। রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে সসম্মানে মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক বিশ্বকে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানাই।’

নোম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের দেখে বিকালে তাদের ঢাকা ফিরে যাওয়ার কথা।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক