প্রতিবেশীর বাসায় খেলতে গিয়ে আলমারি চাপা পড়ে আইরিন আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সানোয়ারা আবাসিক এলাকার দর্জিপাড়ায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আইরিন ওই এলাকার কামাল মাস্টারের বাড়ির বাসিন্দা আব্দুস শুকুরের মেয়ে।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি বলেন,‘সকালে এক প্রতিবেশীর বাসায় খেলতে যায় আইরিন। খেলার সময় দুর্ঘটনাবসত ওই বাসায় থাকা একটি আলমারি তার গায়ে এসে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। ওই বাসার লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন: পতাকা বৈঠকের পরও তমব্রু সীমান্তে সেনা বাড়িয়েছে মিয়ানমার








