‌মিয়ানমার সীমা‌ন্তে ফের সেনা বৃ‌দ্ধি করেছে

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৪ মার্চ ২০১৮, ১১:৪৫আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১২:২২

তমব্রু সীমান্ত বান্দরবানের নাইক্ষ্যংছ‌ড়ির ঘুমধুম‌ ইউ‌পির তমব্রু স‌ীমা‌ন্তের ওপা‌রে মিয়ানমার আ‌রও শতা‌ধিক সেনা বৃ‌দ্ধি করেছে। আজ র‌বিবার (৪ মার্চ) সকা‌লে তারা সেনা বৃ‌দ্ধি করে।
‌বিষয়‌টি সম্প‌র্কে ঘুমধুম ইউ‌পি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ব‌লেন, ১ মার্চ সীমান্তে ৭ ট্রাক সেনা বৃ‌দ্ধি করা হয়। ২ তা‌রিখ সকা‌লে সেনা সদস্যরা স‌রে যায়। প‌রে পতাকা বৈঠক শে‌ষে আবা‌রও তারা সীমা‌ন্তে অবস্থান নেয়। আজ আ‌রও শতা‌ধিক সেনা সদস্য বৃ‌দ্ধি করা হ‌য়ে‌ছে। এ‌তে রো‌হিঙ্গা‌দের ম‌নে আতঙ্ক বেড়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, সেনা বৃদ্ধির খবরটি জানতে পেরেছি। তবে এটা ওদের অভ্যন্তরীণ বিষয়।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি মিয়ানমারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অং সো মাইকিং করে ঘোষণা করেন, ‘নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের ভূমির মালিক মিয়ানমার। তাই রোহিঙ্গাদের নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করা আইনত অবৈধ। দ্রুত নো-ম্যানস ল্যান্ড থেকে সরে না গেলে মিয়ানমার সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

এরপর গত ২০ ফেব্রুয়ারি মিয়ানমারের রাখাইনের ঢেঁকিবুনিয়া বিজিপি ক্যাম্পে বিভাগীয় কমিশনার পর্যায়ে একটি বৈঠক হয়। বৈঠকে নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে গিয়ে মিয়ানমার সরকার গত ১ মার্চ তমব্রু সীমান্তের কাছাকাছি অতিরিক্ত সেনা মোতায়েন করে।

আরও পড়ুন:

মিয়ানমারে ফেরার আশাতেই নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গারা!

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম