মিয়ানমারে ফেরার আশাতেই নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গারা!

আবদুল আজিজ, কক্সবাজার
০৩ মার্চ ২০১৮, ১৫:০৬আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৫:২৫

তমব্রু সীমান্তে রোহিঙ্গাদের ঘর মিয়ানমারে নিজেদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার আশাতেই বান্দরবানের তমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন রোহিঙ্গারা। তবে মিয়ানমার সেনাবাহিনী তাদের কোনও না কোনও সময়ে নো-ম্যানস ল্যান্ড থেকেও তাড়িয়ে দেবে এই শঙ্কায় আগে থেকেই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জায়গা পাওয়ার ব্যবস্থা করে রেখেছেন তারা। এরইমধ্যে সীমান্ত আইন লঙ্ঘন করে মিয়ানমারের সেনারা রাতের আঁধারে নো-ম্যানস ল্যান্ডে প্রবেশ করে রোহিঙ্গাদের ওপর হামলার চেষ্টা করেছে বলেও সেখানে অবস্থানকারীরা অভিযোগ করেছেন।

নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে আলাপকালে জানা যায়, সেখানে অবস্থান করা প্রায় ছয় হাজার রোহিঙ্গার মধ্যে রাতের আঁধারে পালিয়ে তিন হাজার রোহিঙ্গা এরইমধ্যে অবস্থান নিয়েছে কুতুপালং ও বালুখালী ক্যাম্পে। তবে মিয়ানমারে ফিরে যাওয়ার আশাতেই তারা তমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের ঘরগুলোও অক্ষত রেখেছেন।

অবস্থানকারী রোহিঙ্গারা বলছেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে প্রথমে তারা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেন। অবস্থান নেওয়ার এক মাসের মধ্যে স্বজনদের মাধ্যমে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের নামে আশ্রয় শিবির বরাদ্দ নেন। বরাদ্দ নেওয়া এসব ক্যাম্পগুলোতে দু’য়েকদিন পরপর অবস্থান করলেও বেশিরভাগ সময় নো-ম্যানস ল্যান্ডে বসবাস করছিল কিছু রোহিঙ্গারা। তাদের অধিকাংশের বাড়িই সীমান্ত এলাকায়।’

তমব্রু সীমান্ত

কিন্তু গত ৯ ফেব্রুয়ারি মিয়ানমারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অং সো’র ঘোষণার পর থেকেই মূলত তমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ড ছেড়ে পালাতে শুরু করে রোহিঙ্গারা। বিশেষ করে ২০ ফেব্রুয়ারি রাখাইনের ঢেঁকিবুনিয়ায় দুই দেশের বিভাগীয় কমিশনার পর্যায়ে বৈঠক এবং ১ মার্চ মিয়ানমার সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠার পর রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে রোহিঙ্গারা। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। তবে অনেকেই বাংলাদেশে প্রবেশ করতে না পেরে গত প্রায় ছয় মাস ধরে নো-ম্যানস ল্যান্ডে বসবাস করছে।

এক সপ্তাহ আগে নো-ম্যানস ল্যান্ড থেকে পালিয়ে বালুখালীতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা যুবক ইমাম বলেন, ‘আমি জানি কোনও না কোনও সময়ে নো-ম্যানস ল্যান্ড থেকে মিয়ানমার সেনাবাহিনী আমাদের সরিয়ে দেবে। এজন্য আগে থেকেই বালুখালীতে একটি জায়গা করে নিয়েছিলাম। সেখানে আমার মা ও সন্তানদের রেখে আমি ও আমার স্ত্রী নো-ম্যানস ল্যান্ডে ছিলাম। এখন নো-ম্যানস ল্যান্ড অশান্ত হয়ে যাওয়ায় আমার স্ত্রীকে নিয়ে বালুখালীতে চলে এসেছি। তবে নো-ম্যানস ল্যান্ডে এখনও আমার ঘরটি রয়ে গেছে। সপ্তাহে একবার গিয়ে ঘরটি দেখে আসি।’

নো-ম্যানস ল্যান্ডে অবস্থানকারী মিয়ানমারের রাখাইন রাজ্যের কুমারখালী গ্রামের নুরুল আলমের স্ত্রী সাজেদা বেগম (৩৫) শুক্রবার বাংলা ট্রিবিউনকে জানান, দুই দিন আগে নো-ম্যানস ল্যান্ড থেকে রাতের অন্ধকারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে এসেছেন। তিনি বলেন, ‘নো-ম্যানস ল্যান্ডে মিয়ানমারের কাঁটাতারের বেড়া ঘেঁষে আমার ঝুপড়ি ঘরটির অবস্থান ছিল। কিন্তু মিয়ানমারের সীমান্তরক্ষীরা রাতে পাথর ছুড়ে আমার ঘরের ত্রিপল নষ্ট করে দিয়েছে। এ কারণে আমি পালিয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছি। আগে থেকেই কুতুপালং এই আশ্রয় শিবিরের ঘরটি তৈরি করেছিল আমার স্বামী। এখন স্বামী নো-ম্যানস ল্যান্ডে থাকে আর আমি সন্তানদের নিয়ে কুতুপালং ক্যাম্পে থাকি।’ তমব্রু সীমান্ত

নো-ম্যানস ল্যান্ড থেকে কুতুপালং ক্যাম্পে পালিয়ে আসা আরেক রোহিঙ্গা যুবক মোহাম্মদ তাহের বলেন, ‘সবাই যখন পালিয়ে আসছে আমরা কেন নো-ম্যানস ল্যান্ডে থাকবো? সেখানে তো আমাদের নিরাপত্তা নেই। আমি আগে থেকে অনুমান করেছিলাম যে নো-ম্যানস ল্যান্ড আমাদের জন্য নিরাপদ হবে না এবং কোনও না কোনোসময়ে আমাদের নো-ম্যানস ল্যান্ড ছাড়তে হবে। তাই পাঁচ মাস আগেই এই কুতুপালং ক্যাম্পে আমার এক আত্মীয়ের সহায়তায় জায়গা করে রেখেছিলাম।’

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি মিয়ানমারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অং সো মাইকিং করে ঘোষণা করেন, ‘নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের ভূমির মালিক মিয়ানমার। তাই রোহিঙ্গাদের নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করা আইনত অবৈধ। দ্রুত নো-ম্যানস ল্যান্ড থেকে সরে না গেলে মিয়ানমার সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।’ এরপর গত ২০ ফেব্রুয়ারি মিয়ানমারের রাখাইনের ঢেঁকিবুনিয়া বিজিপি ক্যাম্পে বিভাগীয় কমিশনার পর্যায়ে একটি বৈঠক হয়। বৈঠকে নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে গিয়ে মিয়ানমার সরকার গত ১ মার্চ তমব্রু সীমান্তের কাছাকাছি অতিরিক্ত সেনা মোতায়েন করে।

 

/এমও/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম