ছয় চীনা নাগরিকের টাকা ছিনতাইয়ের ঘটনায় ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মার্চ ২০১৮, ১৭:৩৪আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৭:৪৬

চট্টগ্রাম ছয় চীনা নাগরিকের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৫ মার্চ) দুপুরে কর্ণফুলী থানাধীন পার্কি বিচ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত দুজনের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

আটক দুই ছিনতাইকারী হলো দক্ষিণ শাহমিরপুর এলাকার আহম্মেদ নুর ও উত্তর বন্দর এলাকার নাহিদুর রহমান। অপর ছিনতাইকারীদের ধরতে পুলিশ গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় জানাতে রাজি হননি। 

সৈয়দুল মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার বিকেলে থানায় মামলা দায়েরের পর আমরা রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালাই। কিন্তু রাতে আমরা কাউকে গ্রেফতার করতে পারিনি। পরে সোমবার সকালে আমরা আবার অভিযান শুরু করি। এ সময় পার্কি বিচ এলাকায় থেকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘তাদের কাছ থেকে আরও কয়েকজন ছিনতাইকারীর নাম পেয়েছি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে কর্ণফুলী থানাধীন কাফকো ঝাউবাগানে কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় ছয় চীনা নাগরিক ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্যাংকের ক্রেডিট কার্ড ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ছয় নাগরিক রবিবার বিকেলে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: এই হামলা অসাম্প্রদায়িক চেতনার ওপর: রাবি উপাচার্য

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম