এই হামলা অসাম্প্রদায়িক চেতনার ওপর: রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ১৪:৪৭আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৪:৪৭

রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেছেন, ‘ড. জাফর ইকবালের প্রাণনাশের চেষ্টায় যে হামলা হয়েছে, এটা কোনও ব্যক্তিগত নয়, অসাম্প্রদায়িক চেতনার ওপর হামলা। যারা এখনো পাকিস্তানি মনোভাব নিয়ে বসবাস করে তাদের দ্বারাই এ ধরনের সন্ত্রাসী আচরণ করা সম্ভব।’

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলে।

উপাচার্য আরও বলেন,‘জাফর ইকবালের মতো প্রগতিশীল শিক্ষক আছে বলেই দেশে এখন মুক্তিযুদ্ধের চেতনা বিরাজ করছে। দেশের তরুণ সমাজের অন্যতম পথ প্রদর্শক হিসেবে তার খ্যাতি এখনো দেশব্যাপী। সন্ত্রাসীরা এমন একজন গুণী মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এই হত্যা চেষ্টার তীব্র প্রতিবাদ জানাই এবং এই হত্যার প্ররোচনকারীদের খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবি জানাই।’

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এমিরেটাস অধ্যাপক অরুণ কুমার বসাক, টিএসসিসি’র পরিচালক হাসিবুল আলম প্রধান, দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর প্রমুখ।

এছাড়া সম্বিলিত সামাজিক আন্দোলন জোট বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ড. জাফর ইকবালের ওপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবিতে মানববন্ধন করেন।

আরও পড়ুন: ৪৭ হাজার ইয়াবা ও সাড়ে ৯ কেজি গাঁজাসহ রোহিঙ্গা আটক


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান