৪৮ লাখ টাকায় আফ্রিকা থেকে আনা ছয় জেব্রা এখন চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মার্চ ২০১৮, ১৯:০৬আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৯:১১

আফ্রিকা থেকে আনা ছয় জেব্রা দক্ষিণ আফ্রিকা থেকে ৪৮ লাখ টাকা ব্যয়ে আনা ছয়টি জেব্রা দেখার সুযোগ দিচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় আনার পর মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ছয়টি জেব্রা দর্শকদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। নবনিযুক্ত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে জেব্রাগুলো দর্শকদের জন্য উন্মুক্ত ঘোষণা করেন। এসময় তার সঙ্গে সদ্য বিদায়ী জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীও উপস্থিত ছিলেন।

জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘টিকিট বিক্রির টাকা থেকে সংগ্রহ করা ৪৮ লাখ টাকা দিয়ে জেব্রাগুলো আনা হয়েছে। টিকিট বিক্রি করে যে টাকা পাওয়া যায়, সেই টাকা থেকে চিড়িয়াখানার খরচ চালানোর পরও বেঁচে যাওয়া টাকা থেকে এগুলো আনা হয়েছে।’এসময় তিনি নতুন জেলা প্রশাসককে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। আফ্রিকা থেকে আনা ছয় জেব্রা

মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘সদ্য বিদায়ী জেলা প্রশাসক চট্টগ্রামবাসীকে ছয়টি জেব্রা উপহার দিয়ে গেছেন। এগুলোকে দেখভাল করা আমার দায়িত্ব। আপনাদের সবার সহযোগিতায় চিড়িয়াখানাকে যেন আরও বেশি সুন্দর করতে পারি, আরও নতুন নতুন প্রাণী এবং নতুন নতুন বিষয়গুলো যেন এখানে সংযোজন করতে পারি আমি সেই চেষ্টা করবো। আমারও চট্টগ্রামবাসীকে কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকবে।’

চিড়িয়াখানার নির্বাহী কমিটির সদস্যসচিব ও সিনিয়র সহকারী কমিশনার রুহুল আমিন বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর চিড়িয়াখানার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নতুন নতুন প্রাণী সংগ্রহের কাজ শুরু করেছি। বাঘ, সিংহের পর এখন আফ্রিকা থেকে ছয়টি জেব্রা আনা হয়েছে। এক বছর বয়সী এই ছয়টি জেব্রার মধ্যে দুটি স্ত্রী ও চারটি পুরুষ জেব্রা রয়েছে।’ আফ্রিকা থেকে আনা ছয় জেব্রা

তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ক্ষুদে দর্শকদের আকৃষ্ট করা। তাদের আকৃষ্ট করতেই জেব্রাগুলো আনা হয়েছে। শিশুদের জন্য একটি পরিপূর্ণ শিশু পার্ক করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আমরা পার্কের কাজ শুরু করেছি। আমরা একটি অ্যাভিয়ারি বা পক্ষিশালা করতে চাই। চিড়িয়াখানার সামনের দিকে অত্যাধুনিকভাবে এই পক্ষিশালা তৈরি করা হবে।’

জেব্রা সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মালিক সোহেল আহমেদ বলেন, ‘বাক্সবন্দি করে ৩ মার্চ সকালে জেব্রাগুলো কার্গো বিমানে ওঠানো হয়। ইস্তাম্বুল ট্রানজিট হয়ে মঙ্গলবার সকাল ৮টায় কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর সোমবার সকাল ১০টার দিকে জেব্রাভর্তি বাক্স দুটি ট্রাকে তোলা হয়। সন্ধ্যা ৭টায় ট্রাকটি চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছে।’ আফ্রিকা থেকে আনা ছয় জেব্রা

দীর্ঘদিন পর হলেও চিড়িয়াখানায় জেব্রা সংযোজনের উদ্যোগ নেওয়ায় কর্তৃপক্ষের প্রশংসা করেছেন একাধিক দর্শনার্থী। তারা জানিয়েছেন, এটি চট্টগ্রামের একমাত্র চিড়িয়াখানা হলেও দীর্ঘদিন ধরে এখানে কোনও জেব্রা ছিল না। তাই জেব্রা সংযোজন করায় চিড়িয়াখানা একটি নতুন মাত্রা পেল। এখন বাচ্চারা এসে চিড়িয়াখানা ঘুরে আনন্দ পাবে। তারা আরও যেসব প্রাণী চট্টগ্রাম চিড়িয়াখানায় নেই সেগুলো সংযোজনের দাবি জানান।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম