মাদকের তথ্য গোপন: কসবায় দুই এসআইসহ ছয় পুলিশ সদস্য বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ১২:২৩আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১২:৩৮

ব্রাহ্মণবাড়িয়া বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পর তা লুকিয়ে রেখে কম হিসাব দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার (৭ মার্চ) সকালে তাদের সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল মজুমদার, মনির হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক মিয়া ও মো. সালাউদ্দিন, কনস্টেবল শাহজাহান ও আবুল কাসেম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মুহিউদ্দিন জানান, পুলিশের দায়িত্বরত দলটি মঙ্গলবার দিনগত রাতে কসবা উপজেলা সদরের টি আলী মোড়ে দুটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ মাদকের চালান (গাঁজা) আটক করে। পরে  এই পুলিশ সদস্যরা যোগসাজশ করে আটক মাদকের চালানের বড় একটি অংশ অন্য জায়গায় লুকিয়ে রেখে জব্দ তালিকায় মাদকের পরিমাণ অনেক কম দেখান। পরে গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে আজ বুধবার সকালে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেইনকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। তিনি জানান, তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফএস/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম