স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ২০:৩৮আপডেট : ০৭ মার্চ ২০১৮, ২০:৩৮

  গ্রেফতার

নোয়াখালী থেকে মো. শহীদ নামে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী আটক করছে সুধারাম থানা পুলিশ। বুধবার নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক  মো. শহীদ নোয়াখালী পৌরসভার এতিমখানা এলাকার উত্তর চাঁনগাজী সড়কের তোফাজ্জল হোসেনের ছেলে।

উপ-পরিদর্শক লিটন দত্ত জানান, শহীদ বিক্রির জন্য মোটরসাইকেলে করে ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। এ সময় সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং বেশ কয়েকবার মাদক মামলায় শহীদ গ্রেফতার হয়েছে তিনি জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘শহীদ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শহর উপ-পরিদর্শক লিটন দত্ত বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।’

প্রসঙ্গত সম্প্রতি বণিক বার্তায় বৃহত্তর নোয়াখালীর মাদকের বাজার নামে একটি প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি তালিকা দেওয়া হয়েছে। ওই তালিকার এক জায়গায় নোয়াখালীতে মাদক পাচার/ চোরাচালানিদের গডফাদার/ মূলহোতাদের নামের ঘরে সাত জনের নাম রয়েছে। ওই সাত জনের তালিকায় শহীদ এক নম্বরে রয়েছে।

আরও পড়ুন: নীলফামারীতে শুরু হতে যাচ্ছে ৩৭তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন





/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম