টেকনাফে পাহাড়ি বনের ৪০ স্থানে আগুন

কক্সবাজার প্রতিনিধি
০৮ মার্চ ২০১৮, ২০:২৯আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২০:২৯

কক্সবাজারে পাহাড়ি বনে আগুন কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত পাহাড়ি বনের ৪০টি স্থানে আগুন দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজন দিনভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম জানা যায়নি। 

বৃহস্পতিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে টেকনাফ পৌরসভার নূর আহমেদ গুনা থেকে নাইট্যংপাড়া এলাকার পাহাড়ি বনে এ ঘটনা ঘটে। 

বন বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,আজ  সকালে পৌর এলাকার পাহাড়ে প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে আগুন জ্বলতে শুরু করে। আগুন শতাধিক একরের বেশি বনাঞ্চলসহ লোকালয়ের দিকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার গাছপালা, সবজি ক্ষেত পুড়ে ছাই হয়ে যায়।

টেকনাফ স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিরিতি বড়ুয়া বলেন, পাহাড়ে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। লোকালয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করা গেলেও পাহাড়ের আগুন নেভাতে বেগ পেতে হয়। বিকাল ৪টা পর্যন্ত সব স্থানের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, কারা আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ায় লোকালয়ের কিছু অঞ্চল ঝুঁকিতে ছিল। আগুনে বেশ কিছু বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

/বিএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম