কক্সবাজারে শিক্ষার্থীদের পাঠদক্ষতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম শুরু

কক্সবাজার প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ১২:৫৫আপডেট : ১০ মার্চ ২০১৮, ১২:৫৫

কক্সবাজারে শিক্ষার্থীদের পাঠদক্ষতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম শুরু শিক্ষার্থীদের পাঠদক্ষতার উন্নয়নে কক্সবাজারের উখিয়া ও কুতুবদিয়ায় ‘প্রাথমিক শিক্ষা অধিদফতর ও ডাব্লিউএফপি’ যৌথ উদ্যোগে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে কক্সবাজারের ‘রুম টু রিড বাংলাদেশ’ হোটেলে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির ইমারজেন্সি কো-অর্ডিনেটর পিটার গেস্ট। স্বাগত বক্তব্য রাখেন ‘রুম টু রিড বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার।

‘ইউএসডিএ’র অর্থায়নে ওই কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া ও কুতুবদিয়া উপজেলার ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাদ্রাসার স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দরিদ্র প্রবণ অঞ্চলে খাদ্য, পুষ্টি ও স্বাক্ষরতা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে উখিয়া ও কুতুবদিয়া উপজেলার কর্মরত দুই শতাধিক শিক্ষক- শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা ছিলেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের