অপহৃত নেতাকে উদ্ধারের দাবিতে খাগড়াছড়ি বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খাগড়াছড়ি প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ১৪:৫৩আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৬:৪২

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি চাইথুই মারমাকে উদ্ধার ও ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী।

অপহৃত নেতাকে উদ্ধারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন অপহৃত চাইথুই মারমার স্ত্রী হলারুই মারমার উদ্ধৃতি দিয়ে ইউছুফ চৌধুরী বলেন, ‘গত ৪ মার্চ গভীর রাতে রামগড় উপজেলার পাতাছড়া এলাকার নিজ বাড়ি থেকে ইউপিডিএফ সন্ত্রাসীদের অস্ত্রের মুখে অপহৃত হন পাতাছড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। প্রথমে পারিবারিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন পরিবারের সদস্যরা। পরে তার রাজনৈতিক সহকর্মীদের বিষয়টি জানানো হলে শুরু হয় বিক্ষোভ ও প্রতিবাদ।’

সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চাইথুই মারমাকে উদ্ধারের জন্য আল্টিমেটাম দেওয়া হয়। আগামী দুই দিনের মধ্যে চাইথুই মারমাকে উদ্ধারে প্রশাসন ব্যর্থ হলে আগামী ১২ মার্চ জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, আবদুর রব রাজা, সাংগঠনিক সম্পাদক খনিরঞ্জন ত্রিপুরা ও ছাত্রদলের সম্পাদক ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান