চবিতে নির্মিত হচ্ছে ‘স্বাধীনতা ভাস্কর্য’

চবি প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ০৮:৪৮আপডেট : ১১ মার্চ ২০১৮, ০৮:৫১

চবিতে নির্মিত হচ্ছে ‘স্বাধীনতা ভাস্কর্য’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা ভাস্কর্য’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে। চবির বুদ্ধিজীবী চত্বরে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হবে। ভাস্কর সৈয়দ মোহাম্মদ সোহরাব জাহানের নকশায় স্মৃতিস্তম্ভটি দৃশ্যমান হবে এ মাসের মধ্যেই। প্রকল্পের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী এ তথ্য জানান।

ভাষ্কর সৈয়দ মোহাম্মদ সোহরাব জাহান বলেন, ‘মুক্তিযুদ্ধের বেশিরভাগ ভাষ্কর্যে নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণ তেমন ভাবে তুলে ধরা হয়নি। আমি চেষ্টা করেছি এ ভাষ্কর্যে নারীদের অংশগ্রহণ তুলে ধরার। মুক্তিযুদ্ধের প্রতি তরুণ সমাজের আগ্রহ, স্বাধীনতাবোধ তুলে ধরার চেষ্টায় ভাষ্কর্যে প্রায় ২০টি মানব অবয়ব ব্যবহার করা হয়েছে। এদের মধ্যে মুক্তিযোদ্ধাদের দু’টি অবয়ব থাকবে এবং অন্য অবয়বগুলো হবে স্বাধীনতা পরবর্তী মানুষ।

চবিতে নির্মিত হচ্ছে ‘স্বাধীনতা ভাস্কর্য’ তিনি আরও বলেন, ‘ভাষ্কর্যের উচ্চতা হবে আনুমানিক ১৭-১৮ ফিট। এই ভাষ্কর্য নির্মাণে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে।’

প্রকল্পের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, প্রায় পনের লাখ টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে। স্মৃতিস্তম্ভটির কাজ এ মাসেই শেষ হবে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম