বিনামূল্যে বিতরণের বই লাইব্রেরির গুদামে, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মার্চ ২০১৮, ১১:৫৯আপডেট : ১১ মার্চ ২০১৮, ১২:১৪

জব্দ করা সরকারি বই চট্টগ্রাম নগরীর স্টিলমিল এলাকায় একটি লাইব্রেরির গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মার্চ) গভীর রাতে পতেঙ্গা থানাধীন ওই এলাকার ছাত্রবন্ধু লাইব্রেরির গুদাম থেকে বইগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় লাইব্রেরির মালিক কবির হোসেনকে (৩২) আটক করা হয়েছে।

পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো উদ্ধার করা হয়। এ সময় সরকারি বইয়ের পাশাপাশি পাঞ্জেরি, লেকচার, অ্যাডভান্সসহ বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত গাইড বই জব্দ করা হয়। উদ্ধার বইগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাইব্রেরির মালিক বিনামূল্যে বিতরণের বই অবৈধভাবে সংগ্রহ করে গুদামজাত করেছিল। এটা ফৌজদারি অপরাধ। গোপনে সংবাদ পেয়ে আমরা বইগুলো উদ্ধার করেছি। এর সঙ্গে সংঘবদ্ধ কোনও চক্র জড়িত থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

/বিএল/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম