কুমিল্লায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ১৩:৪৩আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৩:৪৪

কুমিল্লা কুমিল্লায় ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন (২৪) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ মার্চ) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকার একটি জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাদ্দাম হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বালুধুম গ্রামের আবদুল লতিফের ছেলে।

ওসি মো. নজরুল ইসলাম জানান, রক্তাক্ত অবস্থায় মহাসড়কের পাশে একটি জমিতে নিহত সাদ্দাম হোসেনের লাশ  পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।  ধারণা করা হচ্ছে গভীর রাতে তাকে খুন করে মরদেহ সেখানে ফেলে দেওয়া হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেছে। এখনও হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ ব্যাপারে পুলিশের অনুসন্ধান চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক