অটোরিকশা চাপায় স্কুল ছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ২০:৪৮আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২০:৫২

অটোরিকশা চাপায় স্কুল ছাত্র নিহত

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা চাপা পড়ে আল আমিন (৮)নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সাহেবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার ময়নামতি ইউনিয়নের মধ্যম শাহ দৌলতপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মধ্যম শাহ দৌলতপুর গ্রামের ইক্করা স্কুলের নার্সারির ছাত্র মো. আল আমিন তার মায়ের সঙ্গে ময়নামতি সাহেবের বাজার মামার দোকানে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। দুই ভায়ের মধ্যে আল আমিন দুই ভাইয়ের মধ্যে বড়।

ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ছেলেটি মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপায় নিহত হয়েছে। অটোরিকশাটি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় তা আটক করা যায়নি।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার, ওসি আহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম