বিচার বিভাগকে শ্রদ্ধা করতে শিখুন: বিএনপিকে আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৬:৩৭আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৬:৫৬

ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বিএনপিকে উদ্দেশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘মানুষের শেষ ভরসাস্থল বিচার বিভাগ। ওনারা বিচার বিভাগকে সম্মান করতে জানেন না। সেজন্যই এ রকম আজেবাজে কথা বলছেন। বিচার বিভাগ হচ্ছে বাংলাদেশের তিনটি স্তম্ভের মধ্যে একটি। আমি তাদের আহ্বান করব, আপনারা এই স্তম্ভকে শ্রদ্ধা করতে শিখুন।’

বিচার বিভাগের বিভিন্ন সিদ্ধান্ত সরকারের ইচ্ছার প্রতিফলন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী এসব কথা বলেন। শুক্রবার (১৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা গ্রামে একটি খালের ওপর নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘সারাদেশে আপনাদের উন্নয়নের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন যদি চালিয়ে যেতে হয় তাহলে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।’
আনিসুল হক বলেন, ‘আখাউড়ার মানুষ যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ দেখেছেন, পাকিস্তানি বাহিনীর বর্বরতা, অত্যাচার দেখেছেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন বলে আমি আশা করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, সেলিম ভূইয়া, মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

/বিএল/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম