তিতাসে দুর্বৃত্তের গুলিতে আ.লীগ নেতা খুন

কুমিল্লা প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ২৩:৫৩আপডেট : ২৫ মার্চ ২০১৮, ০৮:০৭

মোহাম্মদ মনিরুল ইসলাম কুমিল্লার তিতাসে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির (৪৮) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিহত হয়েছেন। শনিবার (২৪ মার্চ) রাতে জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তিনি জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

তিতাস থানার পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের ভুঁইয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে ভাটিপাড়া গ্রামের স্কুলের সামনে মনিরের বুকে দুটি গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মনিরকে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় মনিরুল ইসলাম স্থানীয় চায়ের দোকানে চা খেয়ে গল্প করছিলেন। হঠাৎ ৫-৬ জন সন্ত্রাসী মনিরুল ইসলামকে পরপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে সেখানেই লুটিয়ে পড়েন মনিরুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে গৌরীপুরের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, তিতাস উপজেলা আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকার আর কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা সোহেল শিকদার গ্রুপের মধ্যে দলীয় কোন্দল চলছিল। নিহত মনিরুল ইসলাম পারভেজ হোসেন সরকারের অনুসারী ছিলেন।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম