গাড়িতে সরকারি স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মার্চ ২০১৮, ১৭:৫৫আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৮:০০

আটক জিপ গাড়ি পাজেরো জিপে সরকারি স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের সময় মো. জসিম (৩২) নামে একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। রবিবার (২৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার ফকিরনীরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাজেরো জিপে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশেরর পরিদর্শক মোহাম্মদ মহসিন এই তথ্য জানিয়েছেন। আটক জসিম কক্সবাজার জেলার টেকনাফ এলাকার বাসিন্দা বলে তিনি জানান।

মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্টিকার লাগানো একটি পাজেরো জিপ কক্সবাজার থেকে আসছিল। কর্ণফুলী ব্রিজের ওখানে আমাদের (পুলিশ) দেখে মোড় ঘুরিয়ে আনোয়ারার দিকে চলে যেতে চাইলে আমরা পেছন থেকে ধাওয়া দিয়ে গাড়িতে থাকা জসিমকে আটক করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিপে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গাড়ির ড্রাইভার পালিয়ে গেছেন। আটক জসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে আমরা বের করার চেষ্টা করছি।’ এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম