চট্টগ্রামে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মার্চ ২০১৮, ১৭:০৭আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৭:০৯

মো. মহিউদ্দিন চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্টগোলা এলাকায় মো. মহিউদ্দিন (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে ওই এলাকার মেহের আফজল স্কুলের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। বন্দর থানার ওসি মো. ময়নুল ইসলাম জানান, পুলিশ একজনকে আটক করেছে।

নিহত মহিউদ্দিন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ওসি ময়নুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে বৈঠকে যোগ দিতে স্কুলে গিয়েছিল মহিউদ্দিন। এই সময় প্রতিপ্রক্ষ গ্রুপের কয়েকজ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর ৩টার দিকে মহিউদ্দিনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন অংশে ছরিকাঘাতের চিহ্ন রয়েছে।’

পুলিশ জানিয়েছে মহিউদ্দিনের ওপর হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

হাজী ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সে কয়েকদিন আগে আমাকে কটূক্তি করে ফেসবুকে স্টাটাস দিয়েছিল। আজ স্কুলে তাকে পেয়ে আমার অনুসারী নেতাকর্মীরা জিজ্ঞেস করলে— সে তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তাদের মারতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের (মহিউদ্দিন) ছুরিকাঘাতে আমার আপন ছোট ভাইসহ দুই জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।’

তিনি আরও বলেন, ‘ও আগে আমার সঙ্গে রাজনীতি করতো। আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কারণে আমি তাকে মিছিল-মিটিংয়ে আসতে নিষেধ করেছিলাম।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম