চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মার্চ ২০১৮, ১১:১৩আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১১:১৪

চট্টগ্রাম চট্টগ্রামের পটিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. জসিম উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে পটিয়া পৌরসভা রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জসিম উদ্দিন পটিয়ার গোবিন্দখিল এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে।  

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বটবটি চালিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় দোহাজারী  থেকে আসা একটি নগরগামী ট্রেনের নিচে সেটি চাপা পড়ে । এতে ঘটনাস্থলেই বটবটির মালিক জসিম উদ্দিন মারা যান। এই ঘটনায় বটবটির শাহেদ হোসেন নামে একজন আহত হয়েছেন।  গুরুতর আহত অবস্থায় শাহেদকে উদ্ধার করে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় আহত শাহেদের দুই পা কাটা পড়লেও তার অবস্থা শঙ্কামুক্ত।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম