কুমিল্লার আদালতে খালেদা জিয়াকে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ১৭:৩২আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২০:৫১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার (২৮ মার্চ) হাজির করতে ব্যর্থ হওয়ায় ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত। আদেশে খালেদা জিয়াকে কেন আদালতে হাজির করতে ব্যর্থ হয়েছে, এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ৮ এপ্রিল জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। বুধবার (২৮ মার্চ) কুমিল্লা পাঁচ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী আরাফাত এ আদেশ দেন।

এর আগে গত ১২ মার্চ আইনজীবীরা খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) প্রত্যাহার ও জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য আজকের (২৮ মার্চ) দিন ধার্য করেছিলেন।

উল্লেখ্য, ১২ মার্চ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার পাঁচ নম্বর আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ (চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলায় আটজন নিহতের মামলায়) খালেদা জিয়াকে ২৮ মার্চ হাজিরার নির্দেশ দেন। এছাড়া জিআর ৫১ মামলায় খালেদা জিয়াকে গ্রেফতারের আবেদন কুমিল্লা আমলি আদালত ৫ (চৌদ্দগ্রাম) কোর্টে উপস্থাপন করলে সংশ্লিষ্ট আদালত তার নামে  প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু করেন। পরোয়ানাটি ওইদিনই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির স্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে ইতোমধ্যে তিনজন মারা গেছেন, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অন্য ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

/বিএল/এপিএইচ/এমএনইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম