চাঁদপুরে এসিড নিক্ষেপ: নারীসহ চার জনের ১৪ বছরের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ২০:০১আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২০:০১

আদালত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ গ্রামে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে একই পরিবারের চার জনের গায়ে এসিড নিক্ষেপের দায়ে নারীসহ চার জনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ মার্চ) চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল মান্নান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামের মনির হোসেন (২৫), তার বোন হোসনে আরা বেগম (৩০), একই বাড়ির সুমন মিয়া (২৮) ও তার ভাই কাবিল মিয়া (২৬)।

এসিডদগ্ধরা হলেন- খলিলুর রহমানের বড় মেয়ে লাকী আক্তার (২৫), জামাতা মতিউর রহমান (৪০), ছোট মেয়ে রাহিমা আক্তার (১৪) ও নাতনি জান্নাতুল ফেরদৌস (৪)।

মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী খলিলুর রহমান স্বপরিবারের ঢাকায় বসবাস করতেন। প্রয়োজনে মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসতেন। মনির হোসেন ও হোসনে আরা ২০০১ সালের ২৫ এপ্রিল খলিলুর রহমানের সম্পত্তিতে বসতঘর নির্মাণের চেষ্টার করেন। এ সময় খলিল বাধা দিলে তাদের মধ্যে বিবাদ হয়। ওইদিন রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে আনুমানিক ১টার দিকে খলিলের বসত ঘরের জানালা দিয়ে আসামিরা এসিড নিক্ষেপ করে। এতে চারজন দগ্ধ হন।

এরপর ২৮ এপ্রিল মতলব উত্তর থানায় প্রথমে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন খলিল। পরবর্তীতে মামলাটি দীর্ঘদিন তদন্ত করে আসামিদের চিহ্নিত করেন পুলিশ। পরে চাঁদপুর সিআইডির উপ-পরিদর্শক (এসআই) অরুন কুমার দত্ত ২০০২ সালের ২০ এপ্রিল তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউর (পিপি) অ্যাডভোকেট হাবিবুল ইসলাম তালুকদার জানান, মামলাটি প্রথমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে চলমান ছিল। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালত শুরু হলে মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়। আদালত ২৭ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন শেষে আজ ওই রায় দেন।

আদালতে সরকারপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন ভুঁইয়া এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী হাবিবর রহমান।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী