নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
৩১ মার্চ ২০১৮, ০৬:৪৫আপডেট : ৩১ মার্চ ২০১৮, ০৭:৫৬

বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে  বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘ বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার এ যোগ্যতা অর্জন প্রকৃতপক্ষে দেশের জনগণের অর্জন। এর এই অর্জন ধরে রাখতে হলে এই সরকারকে আবার ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।’

শুক্রবার (৩০ মার্চ) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের জনগণের কাছ থেকে যদি আমরা সাড়া না পেতাম, তাদের সমর্থন যদি না পেতাম, তারা যদি ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী না করতো, তাহলে আমরা ক্ষমতায়ও আসতে পারতাম না।   এ সাফল্য ধরে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে উন্নয়নের পথে আমরা হাঁটতে শিখে গেছি।  আমরা আর পিছু হটতে চাইনা। জনগণকে সঙ্গে নিয়ে  আমরা এগিয়ে যেতে চাই। 

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে এ অগ্রযাত্রার পথ যেন থেমে না । ২০২১ সাল নাগাদ আমাদের লক্ষ্য মধ্যম আয়ের দেশ, দেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্তভাবে গড়ে তুলব। আমরা ২০২০ সালে জাতির পিতার শততম জন্মবার্ষিকী পালন করবো। আর সেই সময়ে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় তা আমরা উদযাপন করতে পারবো।

জনসভায় কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ডা. ইসহাক মিয়ার সভাপতিত্বে জোড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম