পরিত্যক্ত হওয়ার ঝুঁকিতে রামুর বোটানিক্যাল গার্ডেন

আবদুল আজিজ, কক্সবাজার
১০ এপ্রিল ২০১৮, ০৯:১৭আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ০৯:২৭

রামু বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার পাঁচ বছরের মাথায় পরিত্যক্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে কক্সবাজারের একমাত্র বোটানিক্যাল গার্ডেন। রামু উপজেলার রাজারকুল এলাকায় গড়ে ওঠা এই বিনোদনকেন্দ্রটি অযত্ন-অবহেলায় দিন দিন জৌলুস হারাচ্ছে। কমেছে দর্শনার্থীর সংখ্যা। কর্তৃপক্ষ বলছে, লোকবল সংকট, অর্থাভাব ও গার্ডেনে ঢুকতে টিকিট বেচার অনুমতি না থাকাসহ নানা কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

জানা গেছে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থাকা কক্সবাজারে বিভিন্ন পর্যটন স্পট থাকলেও শিশুকিশোরদের বিনোদনের জন্য কোনও পার্ক বা বিনোদনকেন্দ্র নেই। কক্সবাজার শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে রামু উপজেলার রাজারকুলে বোটানিক্যাল গার্ডেনটি গড়ে তোলা হলেও তা এখন ঝোঁপ-জঙ্গলে পরিণত হয়েছে। এতে করে বোটানিক্যাল গার্ডেনটি পরিত্যক্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কোমলমতি শিশুকিশোররা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে।

পরিত্যক্ত হওয়ার ঝুঁকিতে রামুর বোটানিক্যাল গার্ডেন

বোটানিক্যাল গার্ডেন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ জুলাই কক্সবাজার বনবিভাগ রামু উপজেলার রাজারকুল বনভূমির ৪০ একর জায়গায় বোটানিক্যাল গার্ডেনটি গড়ে তোলা হয়। তবে লোকবল সংকট ও অর্থভাবে তা এখন পরিত্যক্ত হওয়ার পথে।

সম্প্রতি বোটানিক্যাল গার্ডেনে গিয়ে দেখা গেছে, গার্ডেনে বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছের বদলে এখন জায়গা করে নিচ্ছে ঝোঁপ-জঙ্গল। চারদিকে স্তূপ করে রাখা হয়েছে বনবিভাগের কাটা গাছ। এসব কারণে পর্যটকসহ স্থানীয়রাও সেখানে যাওয়ার আগ্রহ হারাচ্ছে।

রামু বোটানিক্যাল গার্ডেন রামু বোটালিক্যাল গার্ডেনে বেড়াতে আসা কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিশুমনি (১০) বলে, ‘স্কুল ছুটির পর অনেক আগ্রহ নিয়ে এই গার্ডেনে এসেছি। কিন্তু এখানে দেখার মতো কিছু নেই। একসময় যে ফুলের বাগান ছিল তা এখন নেই।’

রামু বোটানিক্যাল গার্ডেন

রামুর খিজারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা (১৫) বলে, ‘স্কুল ছুটির পর আমার মায়ের সাথে এই বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এসেছি। কিন্তু এই গার্ডেনে ফুলের যে বাগানগুলো ছিল, তা নেই। পুরো গার্ডেনে বনবিভাগের নিলামের জন্য রাখা গাছের স্তূপ।’ বোটানিক্যাল গার্ডেনটি সংস্কার করার দাবি জানায় সে।

রামু বোটানিক্যাল গার্ডেন সহপাঠীদের নিয়ে ঘুরতে এসেছে রামু ক্যান্টেনম্যান্ট স্কুলের শিক্ষার্থী রবিউল হাসান (১৪)। সে বলে, ‘আমাদের কক্সবাজার সাগর আর পাহাড় দেখা ছাড়া বেড়ানোর জন্য কোনও জায়গা নেই। এ কারণে আমরা বোটানিক্যাল গার্ডেনে এসেছি। এই গার্ডেনের পাশে আমাদের স্কুল হলেও কোনও সময় এখানে আসার সুযোগ হয়নি। আজ  স্যারদের বলে সবাই এখানে এসেছি। কিন্তু এখানে আসা যেন মাটি হয়ে গেছে।’

রামু বোটানিক্যাল গার্ডেন

বোটানিক্যাল গার্ডেনের সার্বিক বিষয়ে জানতে চাইলে গার্ডেনের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ‘রামুতে বোটানিক্যাল গার্ডেনটি প্রতিষ্ঠা হওয়ার পর কোনও বরাদ্দ দেওয়া হয়নি। দেওয়া হয়নি দর্শনার্থীদের কাছ থেকে টিকেট নেওয়ার অনুমতি। লোকবলের অভাবে পুরো বোটানিক্যাল গার্ডেনে ঝোঁপ-জঙ্গলে পরিণত হয়েছে। বাজেট পেলে বাগানের কাজ পুরোদমে শুরু হবে।’

 

 

/এইচআই/আপ-এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম