রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ১৮:৩১আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৮:৩১

রাঙ্গামাটি

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করার খবর পাওয়া গেছে। নিহত জনি তংচঙ্গ্যা (৩২) ইউপিডিএফ কর্মী বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা ও খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সীমান্তবর্তী ফরেস্ট অফিস এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ নেতা কুনেন্টু চাকমা নিহত জনি তংচঙ্গ্যাকে নিজেদের কর্মী দাবি করে এই হত্যাকাণ্ডের জন্য সংস্কারপন্থী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (এমএনলারমা) দায়ি করেছেন।

এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা)অন্যতম শীর্ষ নেতা ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার সঙ্গে বার বার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলটি বেশ দূরে। আমরা সেখানে যাচ্ছি। ফিরে আসার পর বিস্তারিত জানাতে পারব। তবে প্রাথমিকভাবে জেনেছি, সেখানে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক