ফুলগাজীতে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

ফেনী প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ১৩:৪২আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৫:২৩

ফেনী ফেনীর ফুলগাজীতে বিচার চাইতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ এপ্রিল) ভোরে পুলিশ ওই ইউপি চেয়ারম্যানকে তার বাসা থেকে আটক করে। ফুলগাজী থানার ওসি হুমায়ুন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ুন কবির জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদে পারিবারিক নির্যাতনের অভিযোগ জানিয়ে বিচার চাইতে আসেন উপজেলার বিজয়পুর গ্রামের এক গৃহবধূ। এরপর তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রজুর প্রস্তুতি চলছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূকে বুধবার রাতে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হবে।

তবে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সাংবাদিকদের কাছে এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীমের হাতে স্থানীয় এক নারীকে নির্যাতনের ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরেই উপজেলা চেয়ারম্যান এ ধরনের মিথ্যা ঘটনা সাজিয়ে আমাকে হয়রানির চেষ্টা করছেন।’

অন্যদিকে, ইউপি চেয়ারম্যান আটকের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফুলগাজী সদরে সড়ক অবরোধ করেন চেয়ারম্যান নুরুল ইসলামের সমর্থকরা। পরে পুলিশের তৎপরতার কারণে সড়ক অবরোধ তুলে নেয় তারা। অবরোধের কারণে উপজেলা সদরের সঙ্গে বেলা ১১টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক