৩০ লাখ টাকার জাল নোট জব্দ, চাচা-ভাতিজা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০১৮, ১৩:৪৮আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৩:৫০

জাল টাকার নোট চট্টগ্রামে ৩০ লাখ টাকার জাল নোট জব্দসহ চাচা-ভাতিজাকে আটক করা হয়। বুধবার রাতে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মো. শহীদুল্যাহ এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জব্দ জাল নোটের মধ্যে ১ হাজার ও পাঁচশ টাকার নোট রয়েছে। বুধবার রাতে কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই জন হলো চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরা বাদ এলাকার আবদুর শুক্কুরের ছেলে মো. আনোয়ার হোসেন। একই এলাকার শামসুল ইসলামের ছেলে মো. জাহেদ হোসেন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

আটক দুই জনের তথ্যমতে পরে লোহাগাড়া থেকে একটি ল্যাপটপ, একটি সিপিইউ, একটি প্রিন্টার ও একটি স্টাফলার মেশিনও জব্দ করা হয়। এছাড়া প্রক্রিয়াধীন অবস্থায় ১ হাজার টাকার আরও তিনশ ৯টি ও পাঁচশ টাকার ১০৫টি জাল নোট জব্দ করা হয়।

আটক দুই জন আসন্ন ঈদকে কেন্দ্র করে তারা জাল টাকার নোটগুলো প্রস্তুত করছিল বলে পুলিশের ধারণা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এগুলো বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম