দুই কর্মীর মৃত্যু নিয়ে এমএনলারমা ও ইউপিডিএফের পাল্টাপাল্টি অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ১৩:৫৬আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৩:৫৭

রাঙামাটি বুধবার রাতে রাঙামাটিতে জনসংহতি সমিতির (এমএনলারমা) এক কর্মীকে ইউপিডিএফ সদস্যরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এর আগে বুধবার দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউপিডিএফের এক সদস্যকেও গুলি করে হত্যা করা হয়।

নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ জানান, নানিয়ারচর উপজেলায় পাল্টাপাল্টি হামলায় দুই জন মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটিতে আনা হয়েছে।

রাঙামাটি হাসপাতাল মর্গে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই জনের মৃতদেহ আনা হয়।

এদিকে জনসংহতি সমিতির (এমএনলারমা) আরেক কর্মী কালোময় চাকমার খোঁজ এখনো মিলছেনা বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে নানিয়ারচর উপজেলার ২ নম্বর সাবেক্ষং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় ইউপিডিএফ সদস্য জনি তঞ্চঙ্গ্যাকে (৪০) গুলি করে হত্যা করা হয়।  এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সভাপতি কুনেন্টু চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (এমএনলারমা) দায়ী করেছেন।

এই ঘটনার পর জনসংহতি সমিতির (এমএনলারমা) কর্মী পঞ্চায়ন চাকমা ওরফে সাধন চাকমা (৩০) ও কালোময় চাকমাকে (২৯ ) পেরাছড়া এলাকা থেকে  অপহরণ করা হয়। এমএনলারমার অন্যতম শীর্ষ নেতা সুদর্শন চাকমা জানান, অপহরণের পর পঞ্চায়ন চাকমাকে হত্যা করে তার গলাকাটা লাশ কেঙ্গালছড়ি এলাকায় একটি সেতুর ওপর ফেলে যায় ইউপিডিএফ এর সন্ত্রাসীরা। তিনি এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে কালোময় চাকমার ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত পঞ্চায়ন চাকমার বাড়ি নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের মগাছড়া গ্রামে। তিনি শশী বিকাশ চাকমার ছেলে বলে জানিয়েছেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) অন্যতম শীর্ষ নেতা ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব ইউপিডিএফের মিথ্যা অপপ্রচার ও ভাওতাবাজি। তারা হত্যা, গুম ও খুনের রাজনীতি করে; আমরা নই।’

ইউপিডিএফ মুখপাত্র নিরন চাকমাকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম