রোহিঙ্গাদের জন্য ৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে সৌদি সরকার

কক্সবাজার প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ১৮:০৩আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৮:১৬

  কে এস রিলিফ ও ইউএনএইচসিআর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তিন মিলিয়ন ইউ এস ডলার সহায়তা দেবে সৌদি সাহায্য সংস্থা কিং সালমান রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান সেন্টার (কে এস রিলিফ)। বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন শেষে ‘ইউএনএইচসিআর’ এর সঙ্গে সংস্থাটির চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে কে এস রিলিফের সুপারভাইজার জেনারেল ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ, ইউএনএইচসিআরের মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রধান খালিদ খালিফা বক্তব্য রাখেন। এই অনুদানের অর্থ রোহিঙ্গাদের আবাসস্থল নির্মাণে ব্যয় করা হবে বলে জানানো হয়।

বাংলাদেশে সফরত সৌদি আরবের ২১ সদস্যের একটি প্রতিনিধি দল দুই দিনের সফরে গতকাল বুধবার কক্সবাজার আসেন। প্রথম দিন কক্সবাজারের উখিয়ার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম