নতুন জঙ্গিগোষ্ঠী 'দিন ফোর্স এক্সট্রিমের' ৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ এপ্রিল ২০১৮, ১৪:০০আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৪:০৫

চট্টগ্রাম চট্টগ্রামে ‘দিন ফোর্স এক্সট্রিম’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গি উসকানিমূলক বই ও ল্যাপটপসহ জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন আনন্দবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার হওয়া সাতজন হলেন- মো. তামিম (২৯), মো. আজফার (২১), মো. ইমরান (২৭), মো. পলাশ (২৮), মো. রিদওয়ান (২৭), এস এম জাওয়াদ (২৬) ও মো. মুনতাসির (২৬)। তাদের  গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে র‌্যাব।

মিমতানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করেন। এরা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস এর মতাদর্শে বিশ্বাসী। তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে। দিন ফোর্স এক্সট্রিম গ্রুপের মাধ্যমে তারা সংঘবদ্ধ হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম