চট্টগ্রামে বৈশাখী উৎসবে ৩ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ এপ্রিল ২০১৮, ১৭:১৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৮:১১

চট্টগ্রাম বৈশাখের উৎসবে রং মাখামাখিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলাকালে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিননগর মুক্তিযোদ্ধা কলোনিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষে জড়ানো দুটি পক্ষ স্থানীয় যুবলীগ নেতা দিদার মহিউদ্দিনের অনুসারী বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ তিনজন হলো মোস্তফা কামাল পাশা (৩৫), পারভেজ (২১) ও রনি (২০)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, তারা হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রং মাখামাখিকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।’

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম