আগুনে পুড়ে গেছে সাজেকের তিনটি হোটেল

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৭:৩৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৯:৫৯

সাজেকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া হোটেল

পর্যটনখ্যাত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১.৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডে তিনটি হোটেল পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া হোটেলগুলো হলো, কাচালং গেস্ট হাউস, সাজেক বিলাস ও গর্বা আবাসিক হোটেল।

সাজেক থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান, সাজেক বিলাসের মালিক জ্ঞান জ্যোতি চাকমা এবং গর্বা গেস্ট হাউসের মালিক মো.নজরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, কাচালং গেস্ট হাউসের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে  মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এসময় পাশের দু’টি আবাসিক হোটেলেও আগুন ছড়িয়ে পরে। প্রায় দেড় ঘণ্টার আগুনে তিনটি হোটেল পুড়ে  গেছে। আগুনে ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা হবে বলে জানা গেছে। রবিবার ভোরে খাগড়াছড়ির দিঘীনালা ফায়ার সার্ভিস সেখানে পৌছানোর আগেই আবাসিক হোটেলগুলো পুড়ে যায়। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের