ফল পরিবর্তনের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ এপ্রিল ২০১৮, ১১:৫৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১১:৫৮

গ্রেফতারের প্রতীকী ছবি উচ্চমাধ্যমিক পরীক্ষার ভুয়া প্রশ্ন ও ফলাফল পরিবর্তনের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৬ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দামপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছন।

গ্রেফতার দু'জন হলেন, মো. আফজাল (২১) ও আবদুল্লাহ ফাহিম (১৯)।

লে. কমান্ডার আশেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার দুইজন ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসির ভুয়া প্রশ্নপত্র বিতরণ ও ফলাফল পরিবর্তনের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান