৮০ জন সুবিধাবঞ্চিত শিশুর পড়ালেখার দায়িত্ব নিলো লায়ন্স ক্লাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ এপ্রিল ২০১৮, ০৯:০৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০৯:০৩

৮০ জন সুবিধাবঞ্চিত শিশুর পড়ালেখার দায়িত্ব নিলো লায়ন্স ক্লাব ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড প্রকল্পের আওতায় ৮০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাধ্যমিক স্তর (এসএসসি) পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪। মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর সিনিয়রস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মনজুর আলম মঞ্জু। ২১তম বার্ষিক সম্মেলন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লায়ন মোহাম্মদ মনজুর আলম মঞ্জু বলেন, ‘২০১৭-২০১৮ সেবাবর্ষে আমরা ‘শিশুদের জন্য আমরা’ এই স্লোগানের ডাক দিয়েছি। সুবিধাবঞ্চিত শিশুদের বেঁচে থাকার অধিকার, স্বাস্থ্য, পুষ্টি, সার্বিক মানসিক বিকাশের লক্ষ্যে শিক্ষা নিশ্চিত করা এবং নৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধের বিকাশ সাধন তথা পারিবারিক পরিবেশের উন্নতি বিধানে ১০ বছর মেয়াদী ওয়ান চাইল্ড ওয়ান ক্লাব ভিত্তিতে একটি প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্পের অধীনে জেলা -৩১৫ বি৪ এর আওতাধীন ৬০টি ক্লাবের পৃষ্ঠপোষকতায় ৮০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ালেখার দায়িত্ব নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এই সেবাবর্ষে চট্টগ্রাম কারাগারে মহিলা আসামিদের সঙ্গে থাকা শিশুদের মানসিক বিকাশের জন্য কারাভ্যন্তরে একটি কিডস জোন প্রতিষ্ঠা করেছি। সেখানে শিশুদের বিনোদনের জন্য টেলিভেশন ও অন্যান্য খেলনা সামগ্রী দেওয়া হয়েছে।’
মনজুর আলম বলেন, ‘আমরা পরিবেশ রক্ষায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ, অন্ধত্ব নিবারণে ৫০০ জন গরিব রোগীর বিনামূল্যে ছানী অপারেশন, ডায়াগনস্টিক ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন (ডিটিই) ক্যাম্প, বিভিন্ন স্কুলে প্রায় ১ হাজার ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ লাখের বেশি ছাত্র-ছাত্রীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান, ডায়াবেটিস সচেতনা প্রোগ্রামের আওতায় প্রায় ১৪ হাজার রোগিকে চিকিৎসা দেওয়া হয়েছে।’
কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সদ্য সাবেক জেলা গর্ভনর শাহ আলম বাবুল, এমএ মালেক, সিরাজুল হক আনাসারী, প্রথম ভাইস জেলা গভর্নও নাসিরুদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি জাফর উল্লাহ চৌধুরী, কেবিনেট ট্রেজারার জাহেদুল ইসলাম চৌধুরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী