পাওয়া গেছে মন্টি ও দয়াসোনা চাকমাকে

রাঙামাটি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ২১:৪৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২২:১০

অপহরণের একমাস একদিন পর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি ও দয়াসোনা চাকমাকে পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে খাগড়াছড়ি সদরের মধুপুরের এপিবিএন গেট এলাকায় তাদের পাওয়া যায়।

 দয়াসোনা ও মন্টি চাকমা

মন্টি চাকমার বড় ভাই সুভাষ চাকমা জানান, তারা দুইজন বর্তমানে বাবা-মা ও জনপ্রতিনিধিদের কাছে রয়েছেন, এটি নিশ্চিত। তবে বাড়ি না পৌঁছা পর্যন্ত এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। বিস্তারিত সকালে জানাবো।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা ও কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, ‘মন্টি ও দয়াসোনা অভিভাবকদের সঙ্গে খাগড়াছড়ি থেকে বাড়ির পথে রওয়ানা দিয়েছেন। আমরা এ বিষয়ে আর কিছু বলতে চাই না।’

উল্লেখ্য, গত ১৮ মার্চ রাঙামাটির কুতুকছড়ি থেকে সকাল সোয়া নয়টায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটির জেলার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণ করে দুর্বৃত্তরা। গত ২১ মার্চ এ ঘটনার দয়াসোনা চাকমার বাবা বৃষধণ চাকমা বাদী হয়ে রাঙামাটির কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী