খাগড়াছড়িতে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

খাগড়াছড়ি প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১৫:১১আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৫:১১

যাবজ্জীবন খাগড়াছড়ি জেলার দিঘীনালায় সাড়ে তিন বছর আগে এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার অপরাধে ৩ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এই আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর বিধান কানুনগো জানান, ২০১৪ সালের ১৮ জুন খাগড়াছড়ি জেলার দিঘীনালায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ইসমাইল হোসেন, ফারুক হোসেন ও ইমন হোসেন নামে তিন যুবক। ইসমাইল ও ফারুক দিঘীনালা উপজেলার বাছামেরং এলাকার মর্তুজ আলী ও আক্কাস আলীর ছেলে এবং ইমন হোসেন একই উপজেলার বড়মেরং গ্রামের মো. ইসহাক আলীর ছেলে।

এই ঘটনা জানাজানি হলে কিশোরীর মা বাদী হয়ে দিঘীনালা থানায় মামলা দায়ের করেন। পরে তিন ধর্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। মামলা চলাকালীন ভিকটিম বিগত ২২ জুন বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেয়। এই মামলায় পুলিশ ২০১৪ সালের ১১ ডিসেম্বর তিনজনকে জড়িয়ে চার্জশিট দেয় তদন্তকারী কর্মকর্তা। মামলাটিতে ২০ জন সাক্ষীর মধ্যে বাদী, ভিকটিম, তদন্তকারী কর্মকর্তা, দুইজন চিকিৎসক ও তিনজন ম্যাজিস্ট্রেটটসহ সর্বমোট ১২ জন সাক্ষীকে আদালতে উপস্থিত করে রাষ্ট্রপক্ষ। চলতি মাসের ১০ তারিখে উভয়পক্ষের মধ্যে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয় এবং এই মামলার আদেশ দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন কবির ও অ্যাডভোকেট আবুল হোসেন জানান, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তারা এই ব্যাপারে উচ্চ আদালতে যাবেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম