কুমিল্লায় খালেদা জিয়ার দুই মামলার শুনানি ৭ জুন

কুমিল্লা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ২০:৪১আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২০:৪১

খালেদা জিয়া (ফাইল ছবি) কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন লাগিয়ে আটজন হত্যা এবং একই উপজেলার কাভার্ডভ্যান পোড়ানোর পৃথক দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন সোমবার (২৩ এপ্রিল) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে শুনানি হয়েছে। আদালতের বিচারক বেগম জেসমিন আরা বেগম মামলার আরও শুনানির পরবর্তী তারিখ ৭ জুন নির্ধারণ করেছেন। অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চলতি মাসের ১০ এপ্রিল কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরবর্তীতে তার আইনজীবীরা ১৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত ২৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

খালেদা জিয়ার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান লিটনসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ জানুয়ারি চৌদ্দগ্রামে পৌরসভার হায়দারপুলে একটি কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে খালেদা জিয়াসহ ৩২ জন এবং একই সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামে জগমোহনপুরে বাসে পেট্রলবোমা মেরে আগুন লাগিয়ে আটজন মারার অভিযোগে খালেদা জিয়াসহ ৬৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম