অপহরণের ৪ দিনের মাথায় শিশু উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০১৮, ১৯:৫৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২০:০৩

উদ্ধার হওয়া শিশু অপহরণের চারদিনের মাথায় তাসফিয়া আক্তার মাইশা নামে সাত বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (২৩ এপ্রিল) কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন পালাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত এক নারীসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার হওয়া দুই জন হলেন- মো. মামিনুল ইসলাম (১৯) ও মনোয়ারা বেগম (৩৫)। দু’জনের গ্রামের বাড়ি চকরিয়ার থানাধীন পালাকাটা এলাকায়। অপহরণকারী সন্দেহে গ্রেফতার হওয়া দুই জন

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গত ১৯ এপ্রিল বিকাল ৫টার দিকে সাতকানিয়া থানাধীন রাস্তার মাথা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে মাইশাকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর একটি এয়ারটেল নম্বর থেকে ফোন করে মুক্তিপণ বাবদ ২ লাখ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে তারা শিশুটিকে হত্যা করার হুমকি দেয়।

এ ঘটনায় পরদিন আব্দুল গফুর নামে এক ব্যক্তি র‌্যাব-৭ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে র‌্যাব। সোমবার মেজর মো. রুহুল আমিনের নেতেৃত্ব র‌্যাবের একটি দল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন পালাকাটা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করে। পরে তাদের হেফাজতে থাকা অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেফতার দুই অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের